দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা থেকে জেয়ারা শেষে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম অঞ্চলে।
নিহত সাতজনই আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া একই দুর্ঘটনায় কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী নিহত হয়েছেন।
অন্যদিকে, মক্কায় কর্মরত কোম্পানির স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী শিশুকন্যাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
একই পরিবারের একাধিক সদস্যসহ সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ, সময় ও স্থান সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
যে আই
যে আই